ঢাকাWednesday , 6 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় নবগত ইউ,এনও, ও ওসিকে ফুলেল শুভেচ্ছা


October 6, 2021 11:11 pm
Link Copied!

কাদের মহিউদ্দীন, দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবাইদুল্লাহকে গতকাল ৬ অক্টোবর/২১, বেলা ২টায় পৃথক পৃথকভাবে দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান শাওন, সিনিয়ার সংবাদিক আবু তালেব, সিনিয়র সাংবাদিক আর,কে বাপ্পা, ফেয়ার মিশনের সিনিয়র সদস্য জসিমউদ্দীন মিথুন, ফেয়ার মিশন ক্যাটারিং সার্ভিসের প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ফেয়ার মিশনের দেবহাটা সদর শাখা সভাপতি হাফিজুল ইসলাম প্রমুখ। এ সময় ফেয়ার মিশনের নেতৃবৃন্দ নবগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসর এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ও দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবাইদুল্লাহকে ফেয়ার মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এর সাথে সাথে ফেয়ার মিশনের সকল প্রকার সামাজিক কর্মকান্ড পরিচালনার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।