ঢাকাWednesday , 6 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঞ্চল্যকর মোসলেমা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


October 6, 2021 10:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গৃহবধূ মোসলেমা খাতুনকে ছয় টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় নিহতের স্বামী রফিকুল ইসলামসহ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্ত¡রে উক্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান মন্টু, ইউপি সদস্য আশরাফুল ইসলাম লাকী, সোহাগ হোসেন, নিহতের বাবা জমির উদ্দীন সরদার, মা শাহিদা খাতুন প্রমূখ।

বক্তারা বলেন, চলতি বছরের গত ২৮ জুন সদর উপজেলার আলীপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে মোসলেমা খাতুনকে খুন করে ৬ টুকরো করে ইছামতি নদীতে ফেলে দেয় তার স্বামী রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। পরে সেই মরদেহ সীমান্ত নদী ইছামতি থেকে উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী রফিকুল ইসলামসহ ৬ জনকে আসামী করে মামলা করে নিহতের মা শাহিদা খাতুন। অথচ হত্যার ৩ মাস অতিবাহিত হলেও এখনও গ্রেপ্তার হয়নি এ মামলার প্রধান আসামী নিহতের স্বামী রফিকুল ইসলামসহ আরো ৪ আসামী। বক্তারা মানববন্ধন থেকে এ সময় ঘাতক স্বামী রফিকুলসহ এ খুনের সাথে জড়িত অন্যান্য আসামীদের দ্রæত গ্রেপ্তারসহ ফাঁসির জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।