ঢাকাMonday , 4 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ থানা পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি


October 4, 2021 11:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম (বার)। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৫ টার দিকে তিনি থানায় পৌঁছালে শুরুতেই স্বাস্থ্য বিধি মেনে থানা পুলিশের একটি চৌকস দলের পরিদর্শন প্যারেডে সালামী গ্রহণ করেন।

এরপর খুলনা রেঞ্জ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার), কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম.এম মোহাইমেনুর রশিদ, পিপিএম (সেবা), খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের স্টাফ অফিসার সৌমিত্র চাকমা, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এসময় ডিআইজি বলেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সকলকে আন্তরিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। প্রত্যেক থানা হবে সেবাকেন্দ্র। থানায় গেলে মানুষকে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে। কোন নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। পরে তিনি কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।