দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযানকালে মধূ দাশ ওরফে ভুট্টো (৩৭) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মৃত নিমাই দাশের ছেলে। শনিবার দিবাগত ভোররাতে দেবহাটা থানার এসআই নূর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পুলিশ সদস্যরা খেজুরবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে ধৃত মধূ দাশ ওরফে ভুট্টোকে বিচারার্থে আদালতে সোপর্দ করে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
