ঢাকাSunday , 3 October 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় দু’টি ওয়ার্ডে ৪০০০ গাছের চারা বিতরণ


October 3, 2021 11:12 pm
Link Copied!

কুল্যা বুধহাটা প্রতিনিধি: আশাশুনির কুল্যা ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডে ৪০০০ গাছের চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বিকালে আজিজ ফাউন্ডেশন ও সাতনদীর উদ্যোগে এ চারা বিতরণ করা হয়। বিকাল ৪ টায় পুরোহিত জামে মসজিদের সামনে দৈনিক সাতনদী পরিবার ও আজিজ ফাউন্ডেশন আশাশুনির উদ্যোগে চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম।

াতনদী সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরটিভি জেলা প্রতিনিধি ও সংকল্প সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, উপ সহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী, মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, সমাজ সেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজিজ ফাউন্ডেশন ও াতনদী পরিবার কুল্যা ইউনিয়নে ৩০ন হাজার কাগুজী লেবু ও ২০ হাজার থাই পেয়ারার চারা বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম গুনাকরকারি কামিল মাদরাসা ময়দানে বিশাল অনুষ্ঠানে অক্টোবর মাসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।