ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা অভিনব কায়দায় ছাগল চোর আটক হয়েছে। শুক্রবার (১ অক্টবার) দুপুর ২ টার সময় ঝাউডাঙ্গা বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে ছাগল চোর চক্রর তিন সদস্যাকে আটক করে স্থানীয় জনতা। আটককৃতরা সাতক্ষীরা পলাশপুর নুরুল ইসলাম পুত্র জাকির (১৯) এইক এলাকার বাপ্পীর পুত্র জাহিদ (১৭) সাতক্ষীরা কাটিয়া মাটপাড়া জুলফিকারের পুত্র ইজিবাইক চালক মুজাহিদ (১৭) আটক হয়। ছাগল চোর চক্রের কাছে চুরির বিষয়ে জানতে চাইলে তারা বলে আজ দুপুর ১ টার সময় মাছখোলা বিলের ভিতর থেকে তারা ছাগল চুরি করে ঝাউডাঙ্গা বিক্রিয়ের জন্য নিয়ে আসি এবং তাদের সাথে থাকা ইজিবাইক এর ব্যাপারে জানতে চাইলে তারা জানান, চুরির সময় ইজিবাইক সাথে ছিল বলে তারা জানায়।
এ বিষয়ে জানতে চাইলে ঝাউডাঙ্গা ওয়ারিয়া হাসানুজ্জামান শিপন বলেন আজ দুপুর ২ টার সময় ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে ইজিবাইক যোগে তিন জন ইজিবাইকে একটি ছাগল বিক্রিয়ের জন্য নিয়ে আসে। আমারা তাদের গতিবিধি লক্ষ করে তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা চূরির কথা স্বীকার করে। এ বিষয়ে ঝাউডাঙ্গা গোবিন্দকাটি সাইফুল্লাহ এর পুত্র পলাশ তিনি বলেন আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠানে ছিলাম ২ টার সময় ইজিবাইক করে একটি ছাগল ইজিবাইকের ভিতর ডাকাডাকি করতে থাকে তখন ইজিবাইকে চোর চক্রের সদস্যরা তারা ছাগলের গলা আটকিয়ে ধরে তখন আমি ও শিপন তাদেরকে গতিরোধ করি পরে সাতক্ষীরা সদর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এস আই সঞ্জিত ও ইসমাইল ঘটনা স্থানে আসে, এবং ইজিবাইক ছাগল ও চোর চক্রের তিন সদস্যের আটক করে সাতক্ষীরা সদর থানার নিয়ে যায়।
