গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলা বিএনপির সহ সভাপতি ও গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের মাতা জোবেদা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩টায় গাবুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হয়। এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বার্ধক্য জনিত কারণে গাবুরার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
