ঢাকাThursday , 30 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা জাতীয় কন্যা শিশু দিবস পালন


September 30, 2021 9:57 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: “আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগান  সামনে রেখে দেবহাটায় জাতীয় কন্যা শিশুদিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু।

অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক মিজানুর রহমান, অফিস সহকারী দিপুয়ার রহমান সহ বিভিন্ন এলাকার নারী ও গরীব মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।