দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বে-সরকারী সংস্থা আশার আলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বনী, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক, প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
