নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলে সাতক্ষীরায় শতাধিক অসহায় এতিম ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের অদূরে কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা কমপ্লেক্সের এ খাদ্য বিতরণ করেন, প্রধান অতিথি র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, র্যাবের ডিএডি গাফফার, সার্জেন্ট সাইদুর রহমান, হাবিলদার আবুল কালাম, পিসি মোঃ হাবিবুর রহমান, এসআই সানাউল্লাহ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
