ঢাকাTuesday , 28 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


September 28, 2021 9:59 pm
Link Copied!

তালা প্রতিনিধি: জলাতঙ্ক: ভয় নয়, সচেতনতায় জয়- প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-আমীন সোহান, হাসপাতালের চিকিৎসক ডা. ফারহা ফেরদৌস, ডা. তানজিমা তাবাচ্ছুম চায়না, ডা. জয়ন্ত পাল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।