ঢাকাTuesday , 28 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত


September 28, 2021 11:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-আশাশুনি সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহানারা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩:২০ মিনিটে কুল্যা সিনেমা হল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দেবহাটা উপজেলার বিল শিমুলবাড়িয়া গ্রামের আবুল সরকারের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহানারা খাতুন সাতক্ষীরা সদর থেকে ইঞ্জিন ভ্যানে বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি (ঢাকা মেট্রো জ-৪-০০০২) যাত্রীবাহী মিনিবাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন।

ইঞ্জিনভ্যান চালক বৃদ্ধার নাতি মাসুদ রানাকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসচালক পুরোহিতপুর গ্রামের হযরত আলী বাস নিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের একটি টিম ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানা হেফাজতে নেয় হয়।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ থানা হেফাজতে নেয়া হয়েছে। বাসটাকে আমরা আটক করেছি। পরবর্তীতে প্রক্রিয়া অনুযায়ী লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।