ঢাকাTuesday , 28 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুস্থদের মাঝে ফ্রেন্ডশিপের ছাগল বিতরণ


September 28, 2021 11:08 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়ায় দুঃস্থ অসহায়দের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ছাগল বিতরণ করেছে ফ্রেন্ডশিপ সংস্থা। মঙ্গলবার সকালে প্রতাপনগর ইউনিয়নের পূর্ব নাকনায় ও আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে ফ্রেন্ডশিপ সংস্থার ট্রানজিশন ফান্ড প্রজেক্টের মাধ্যমে তালিকাভুক্ত প্রতাপনগর ৮ ও ৯ নং ওয়ার্ডের ৬০ জন এবং আনুলিয়া ইউনিয়নের ৩০ জন সদস্যদের মাঝে এ ছাগল প্রদান করা হয়।

এর আগে ছাগল পালনে আধুনিক পদ্ধতি, খাদ্যাভ্যাস রোগ ব্যাধি নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানে। ছাগল বিতরণ পূর্বে সদস্যদের বাড়িতে ছাগল ঘর ও মশারী আছে কিনা তা যাচাই করা হয়।
ছাগল বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রতাপনগর ইউপি সদস্য আনছার আলী, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, প্রোজেক্ট ম্যানেজার শহিদুল ইসলাম, আঞ্চলিক ম্যানেজার মিজানুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী ইউনুস আলী, টেকনিক্যাল ম্যানেজার মাইদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুল মান্নান, আছাদুল, হান্নান, জামিল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।