ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সীমান্ত থেকে আটক ৫


September 27, 2021 10:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ও ভারত থেকে বাংলাদেশে গমনাগমনের সময় সময় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। গত রবিবার রাতে উপজেলার পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুই জন নারী ও তিন জন পুরুষ রয়েছে।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের দাউদ আলী গাজীর ছেলে আনারুল ইসলাম (৩৯), খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামের মৃত মাহবুব মোল্লার ছেলে টুটুল মোল্লা (৩৩), তার স্ত্রী মারুফা বেগম (২৩), একই জেলার তেরখাদা থানার লস্কর গ্রামের ওবায়দুল মোল্লার ছেলে রবিউল মোল্লা (২২), একই এলাকার রাবেয়া বেগম (২০)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, আটককৃত উক্ত ৫ বাংলাদেশি নাগরিক বিনা পাসপোর্টে দেবহাটা থানাধীন পুষ্পকাটি গ্রামস্থ সরদার বাড়ি মোড়ে সাতক্ষীরা টু শ্যামনগর গামী মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর ভারত এবং বাংলাদেশ গমনাগমন করার জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল তাদের আটক করেন। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে পাস পোর্ট আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।