ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা


September 27, 2021 10:20 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা প্রাণিসম্পদ অফিস কার্যালয়ে ব্যবসায় সনদ শীর্ষক কর্মশালা সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। বে-সরকারী সংস্থা উন্নয়ন প্রচেষ্টার এস.ই.পি (ডেইরী) প্রজেক্টের বাস্তবায়নে এবং পিকেএসএফ এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।
উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস, ইউপি সদস্য মো. আব্দুর রাজ্জাক ও উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবর রহমান।
এসময় আধুনিক পরিবেশ বান্ধব গাভী পালন পদ্ধতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উন্নয়ন প্রচেষ্টার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম। কর্মশালায় ২০ জন খামারী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় টেকসই এবং পরিবেশবান্ধন পদ্ধতিতে গাভী পালন ও খামার রেজিষ্ট্রেশনের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া গাভী পালনে স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।