ঢাকাMonday , 27 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অর্থ আত্মসাৎ অভিযোগে তালার মেহেদী ঢাকায় গ্রেপ্তার


September 27, 2021 10:17 pm
Link Copied!

তালা প্রতিনিধি: লুমিনাস এন্টারপ্রাইজের ১২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের মো. মেহেদী হাসান গ্রেপ্তার হয়েছে। ঢাকা হাতিরঝিল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ঢাকাস্থ মগবাজারের লুমিনাস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন জানান, তালার পাটকেলঘাটা থানার পুটিয়াখালী গ্রামের মো. ইনছার আলীর ছেলে মেহেদী হাসান লুমিনাস এন্টারপ্রাইজের হিসাবরক্ষক হিসেবে তিন বছর যাবত কর্মরত ছিল।

কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতি ছয় মাস পরপর হিসাব আপডেট করা হয়। কিন্তু মেহেদী হাসান ৩১/১২/২০২০তারিখ পর্যন্ত কোন হিসাব না দিয়ে ১/১/২০২১ থেকে অফিসে আসা বন্ধ করে দেয়। পরে অফিস থেকে বারবার মোবাইলে ও তার দেওয়া ঠিকানায় যোগাযোগ করলেও তাকে খুজে পাওয়া যায়নি। এক পর্যায়ে প্রতিষ্ঠানের সহকারী হিসাব রক্ষক বাপ্পারাজ জানতে পারেন, অফিসের ক্যাশ হিসাবে ১২ লক্ষ টাকা পাওয়া যাচ্ছে না। এতে বাধ্য হয়ে লুমিনাস এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা (১৪/২১) করেন। শনিবার রাতে হাতিরঝিল থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।