ঢাকাSunday , 26 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ইজিবাইক চালক সমিতি প্রতিবাদ সমাবেশ


September 26, 2021 10:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাসের হেলফার, ড্রাইভারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আশাশুনিতে প্রতিবাদ সমাবেশ করেছে ইজিবাইক চালক সমিতি।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাপড়া হিন্দোল যুবসংঘের মাঠে ৫ শতাধিক ইজিবাইক মালিকের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আ ব ম মোছাদ্দেক। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম।

কামরুজ্জামান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইজিবাইক চালক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সেক্রেটারি সুমন হোসেন, বুধহাটা ষ্ট্যাÐের সভাপতি খোকন, সেক্রেটারি রবিউল ইসলাম, বড়দল ষ্ট্যাÐের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি আজিজুল ইসলাম, সমাজসেবক কামরুল ইসলাম ফকির প্রমুখ।

বক্তারা বলেন- সমিতি থেকে ঋণ নিয়ে, বাড়ীর সম্পদ বিক্রি করে ইজিবাইক কিনে সংসার চালাচ্ছি। কিন্তু বাসের ড্রাইভার ও হেলফারদের অত্যাচার-নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। হয় আমাদের রাস্তায় ইজিবাইক চালাতে দেন না হয় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ইতোমধ্যে আমাদেরকে মারপিট করে মামলা দিয়ে ও গাড়ী ভাংচুর করা হয়েছে। আমরা এ অন্যায়ের বিচার চাই।
প্রধান অতিথি সবার বক্তব্য শুনে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরসন করবেন বলে ইজিবাইক মালিক সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।