ঢাকাSaturday , 25 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় হকার্স শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত


September 25, 2021 10:44 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের (রেজি: ২৩৮৯,খুলনা) কার্যনির্বাহী পরিষদের এক সভা পলাশপোলস্থ ‘ সাংবাদিক ঐক্য’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হকার্স শ্রমিক ইউনিয়নের এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শাবান আলী। সাধারণ সম্পাদক মো. হাফিজউল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মকবুল হোসেন,সহ-সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন,কোষাধ্যক্ষ আরিফুর রহমান,কার্যকরী সদস্য জাহিদ হাসান,সিরাজুল ইসলাম (১),সুলাইমান হোসেন বাবু,সিরাজুল ইসলাম (২),আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা বলেন, পত্রিকার প্রাণ হকার ভাইয়েরা। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তারা দ্বারে দ্বারে জাতীয়,আঞ্চলিক ও স্থানীয় কাগজ পৌঁছে দেন। শ্রমের তুলনায় তাদের রোজগার সীমিত। তবুও পেশার টানে তারা কঠোর পরিশ্রম করে চলেছেন। পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাই যদি তাদের পেশার প্রতি সম্মান দেখান,সেটাই তাদের সান্তনা।
সভায় পহেলা নভেম্বর সকাল ৭টায় এসপি বাংলোর সামনে সংগঠনের কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত হয়। সদর উপজেলার ৪০ জন হকার ভাইয়েরা সেই সাধারণ সভায় উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।