ঢাকাFriday , 24 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন


September 24, 2021 10:10 pm
Link Copied!

গোলাম মোস্তফা, বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২১ উপলক্ষে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুধহাটা ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিচ কনসোর্টিয়ামের সহযোগিতায় উপজেলার সকল পিচ ক্লাবের আয়োজনে “ন্যায্যতা ভিত্তিক ও টেকসই বিশ্ব ফিরিয়ে আনবোই” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক।

মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র এবং পিচডে ২০২১ অঙ্কিত করে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। উপজেলার ১১ ইউনিয়নের সকল পিচ কমিটির সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক।

অনুষ্ঠানে আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস কে হাসান, সদস্য গোলাম মোস্তফা, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।