ঢাকাTuesday , 21 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

 আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন


September 21, 2021 10:59 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে  বুধবার (২২ সেপ্টেম্বর)।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ করা হবে।
৩১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার। রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম। পোলিং অফিসার থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।

নির্বাচন কমিশনারের সার্বিক সহযোগী হিসাবে থাকবেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সদস্য সুব্রত কুমার দাশ। নির্বাচনে সভাপতি পদে জিএম আল ফারুক (দৃষ্টিপাত) ও এসএম আহসান হাবিব (পত্রদূত), সহ-সভাপতি পদে বোরহান উদ্দিন বুলু (কালান্তর) ও আব্দুল আলীম (দেশ সংযোগ) এবং সাধারণ সম্পাদকপদে এসকে হাসান (ভোরের কাগজ) ও সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) প্রতিদ্ব›িদ্বতা করছেন।
উল্লেখ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়া), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগেরবার্তা) ও অর্থ সম্পাদক পদে এম এম নুর আলম ( দৃষ্টিপাত ও সত্যপাঠ) তাদের কোন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।