ঢাকাMonday , 20 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিদ্যুৎতের ছিড়ে পড়া তার সরাতে যেয়ে যুবকের মৃত্যু


September 20, 2021 1:16 pm
Link Copied!

জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: গতকাল থেকে কালিগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হোসেনপুর এলাকায় বিদ্যুৎতের মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মনিরুল ইসলাম (৪১) নামে স্থানীয় এক যুবক ছিড়ে পড়া তার রাস্তার উপর থেকে সরাতে যায়। ওই সময়ে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মনিরুল মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মনিরুল বিদ্যুৎতায়িত হলে স্থানীয়রা মেইল লাইন বন্ধের জন্য একাধিকবার বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ফোন রিসিভ হয়নি।

নিহত মনিরুল ইউনিয়নের হোসেনপুর গ্রামের পল্লী চিকিৎসক সামছুর রহমান মোড়লের মেজ ছেলে।

আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মনিরুলের দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।