ঢাকাSunday , 19 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় করোনা উপসর্গে তিন জনের মৃত্যু


September 19, 2021 9:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এক নারীসহ আরো তিন জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারা মারা যান।
মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের রসুলপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন (৫৫), কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের আমির আলীর ছেলে আব্দুল কাদের (৩৫) ও তালা উপজেলার হরিনগরের শালিখা গ্রামের মহাসিন সরদারের ছেলে মিরাজ আলী সরদার (৭০)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৬৭৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৮ জন। এই মুহুর্তে সাতক্ষীরা মেডিকেলে ৬৮জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। এরমধ্যে একজন পজেটিভ ও ৬৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জেলায় করোনা উপসর্গ নিয়ে আইসলুসনে রয়েছেন ২৮৮ জন। এরমধ্যে পজেটিভ রয়েছেন ১০ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, সাতক্ষীরায় এস্ট্রোজানেকার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৮৭ হাজার ৮২৬জন ও দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮০ হাজার ৬১জন। সিনোফার্মেও প্রথম ডোজ পেয়েছেন ১লাখ ৭৪ হাজার ৪৮৬জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ হাজার ৮৯ হাজার ৮৩৭ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।