আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আাইজিএ (আধুনিক পদ্ধতিতে চিংড়ীচাষ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খান। উপজেলা সমবায় অফিসার করিমুল হকের সভাপতিত্বে ও জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়, অফিস সহকারি তানভীর হোসেন প্রমূখ।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ দিনের এ প্রশিক্ষণ আগামী ২ সেপ্টেম্বর শেষ হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
