শনিবার (১৮/০৯/২০২১), সকাল ৮ ঘটিকা হতে নবারুণ স্কুল মোড়স্ত ফজলুল করীম (রহ.) মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মাদ আব্দুল জলিল, ইসলামী যুব আন্দোলন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মো: ওয়েজ কুরণী, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাতক্ষীরা জেলা, মুফতী আলী হোসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য, ইসলামী যুব আন্দোলন। প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা থেকে আগত দায়িত্বশীল কর্মীদের উদ্দেশ্যে তারবিয়াত প্রদান করেন। তিনি সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো: ফজর আলী, সাংগঠনিক সম্পদক, ইসলামী যুব আন্দোলন, সাতক্ষীরা জেলা, মাও: জাহিদুল বাশার, জেলা দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক, মো: মুস্তাকিম, জেলা প্রচার সম্পাদক, মো: মনিরুল ইসলাম, জেলা তথ্য ও প্রযুক্তি সম্পাদক, হাফেজ মো: ইমরান হুসাইন, সভাপতি সদর থানা, মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক, সদর থানা, মো: আল আমিন বাপ্পী, সভাপতি, আশাশুনি, মো: সিরাজুল ইসলাম, সহ সভাপতি, আশাশুনি, মো: ফয়জুল্লাহ, সভাপতি, শ্যামনগর, মো: এমদাদুল্লাহ, সাধারণ সম্পাদক, শ্যামনগর, মো: আশরাফ আলী, সভাপাতি, দেবহাটা, শাহিনুর রহমান, সভাপতি, তালা, মো: বায়েজিত হোসাইন, সাধারণ সম্পাদক, তালা প্রমুখ। সমগ্র প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন, সাতক্ষীরা জেলা। (প্রেস বিজ্ঞপ্তি)।
