ঢাকাFriday , 17 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মনসা পূজার সাথে শুরু গুড় পুকুরের মেলা


September 17, 2021 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সর্প দেবী মনসা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো প্রাচীন লোকজ সংস্কৃতি মেলা ‘গুড় পুকুরের মেলা’। তিন শ’ বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনের এই পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। শহরব্যাপী জমজমাট হয়ে থাকা এ মেলা ১৫ দিন থেকে একমাসেরও বেশি সময় ধরে চলে।

আজ হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে গুড় পুকুর বটতলায় মন্ত্র জপ , হুলু ধ্বনি, ঢাক ঢোল ও শংখ ধ্বনির মধ্যে পূজিত হলেন সর্প দেবী মা মনসা। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির মনসা পূজার উদ্বোধন করেন শুক্রবার দুপুর ১২ টায়। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও বন্ধ থাকছে মেলার জৌলুসভরা আয়োজন।
হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী ও পুরুষ সদস্যরা দুধ কলা ও অন্যান্য উপচার নিয়ে মনসা পূজা দেন। এ সময় পুরোহিতের মন্ত্র জপের সাথে সাথে বেজে ওঠে ঢাক ঢোল কাঁসর। সর্প দেবী মনসাকে তুষ্ট করতে পরিবেশিত হয় ভাসান গান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।