সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ঢাকা ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় ভেটখালী বাসস্ট্যান্ড জামে মসজিদের পশ্চিম পাশে ঢাকা ডেন্টাল কেয়ারের কার্যালয়ে,উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের পরিচালক ডেন্টিষ্ট মোঃ শাহিন আলম , ডি.ডি.এএস ( ঢাকা ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাঈদউজ্জামান সাঈদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ বেসক , সাংবাদিক মোঃ হুমায়ুন কবির , এ্যালকো ফার্মার খুলনা এরিয়ার ম্যানেজার মোঃ বসির আহম্মেদ , সাংবাদিক মোঃ আকতার হোসেন , জি,এম,আব্রাহাম লিংকন , মোঃ আব্দুল কাদের , মোঃ আশিকুজ্জামান লিমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মোঃ নূরুন্নবী ইসলাম ইমন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
