ঢাকাFriday , 17 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

 ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ সংযোগ :  তারে জড়িয়ে দু’জনের মৃত্যু


September 17, 2021 10:21 pm
Link Copied!

গোলাম মোস্তফা,আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালীতে ধান ক্ষেতের ইঁদুরের উপদ্রব দমন করতে পেতে রাখা বৈদ্যুতিক তারের ফাঁদে আটকে দু’ব্যক্তি ও এক শৃগালের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধানক্ষেত মালিক কবির পাড় থানায় আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোন এক সময় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উত্তর গোদাড়া গ্রামের রসুল পাড়ের ছেলে ইদ্রিস পাড় (২৫) ও মোস্তফা মোল্যার ছেলে আব্দুর রশিদ মোল্যা (২৬)।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, গোদাড়া গ্রামের কবির পাড় তার ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব দমন করতে ক্ষেতের পাশদিয়ে বিদ্যুৎ লাইনের তার পেতে রেখেছিলেন। দিনের বেলায় লাইনে বিদ্যুৎ সংযোগ না থাকলেও রাতের বেলায় ইঁদুর মারতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো। বৃহস্পতিবার রাতের কোন এক সময় নিহত ইদ্রিস পাড় ও আঃ রশিদ মোল্যা ছিপদারা মাছ ধরতে বিলে যাওয়ার পথে ঘটনাস্থলে গেলে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই সাথে একটি শিয়াল মারা যায়। শুক্রবার সকালে বিলে কাজ করতে যাওয়া লোকজন ও ক্ষেত মালিক কবির পাড় ক্ষেতে গিয়ে দুজনের লাশ দেখতে পায়। তখন তিনি লাশ দুটো ক্ষেত থেকে টেনে পাশের গর্তে ফেলে রাখে। এরপর বেলা সাড়ে ৮ টার দিকে কবির নিজে থানায় গিয়ে মৃত্যুর খবর জানান।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহম্মেদ, ওসি গোলাম কবির, ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী, এসআই জাহাঙ্গীর সেলিম ও মামুন হোসেন ও আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষম ম মোনায়েম হোসেনসহ ইউপি সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ওসি গোলাম কবির জানান, ধানক্ষেত মালিক কবির পাড়কে আটক করা হয়েছে এবং নিহতদের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা রুজুর প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।