ঢাকাFriday , 17 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু


September 17, 2021 10:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কাদাকাটিতে ঘরের টেবিল ফ্যানের জ্যাকের লুজ তারের সাথে বিদ্যুতায়িত হয়ে মেহেদী হাসান বাবু (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কাদাকাটি ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, সকালে বাবু (২৭) ঘরের টেবিল ফ্যানের জ্যাক লাগাচ্ছিলেন। মেঝেতে পড়ে থাকা জ্যাকের তার লুজ হয়ে তার পায়ের সাথে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তিনি মেঝেতে পড়ে যান। এসময় ফ্যানটিও তার উপর গিয়ে পড়ে। মুহুর্তের মধ্যে তার মৃত্যু ঘটে।

এদিন বিকাল ৫ টার দিকে কাদাকাটি ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদিস জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুল মালেক। এসময় আরার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. আমানুল্যাহ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার দীপ, চেয়ারম্যান প্রার্থী ওমর ছাকী পলাশ, আশাশুনি বাজার জামে মসজিদের পেশ ইমাম প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ, মাও. আহসান উল্লাহ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সদস্য আবুল হাসান, মেম্বর আবু হাসান বাবু, সাবেক মেম্বর নুরুল ইসলামসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।