ঢাকাWednesday , 15 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত


September 15, 2021 10:23 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেস্টায় দুর্যোগ প্রশমনে আমরা কাজ করে যাচ্ছি এবং সকলের সহযোগিতায় এ প্রচেষ্টা অব্যহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা, ডাঃ মোঃ মাহবুবর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ রেজাউল ইসলাম, ডিআইও-২, পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা, মোঃ তারেক হাসান ভুঁঞা, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সুফিয়া আক্তার, প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ, খুলনা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।