ঢাকাTuesday , 14 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে মদন গোপাল আশ্রমে রাধাষ্টমী ধর্মীয় অনুষ্ঠান


September 14, 2021 9:32 pm
Link Copied!

এস এম শরীফ, আশাশুনি (বড়দল) প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী মদন গোপাল আশ্রমে রাধাষ্টমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৪ই সেপ্টেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন গ্রাম থেকে সনাতন ধর্মালম্বী ধর্মপ্রাণ নারী-পুরুষ আশ্রমে এসে ধর্মীয় আরাধনার মাধ্যমে অনুষ্ঠানটি পালন করে। আশ্রমের অধ্যক্ষ নিরঞ্জন কুমার গোস্বামী ধর্মীয় আলোচনা করেন।

সুভাষ চন্দ্র সরদার এর সভাপতিত্বে রাধাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়দল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আগামীর নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আব্দুল আলিম মোল্লা, মেম্বর পদপ্রার্থী ও সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ, মহিলা মেম্বর পদপ্রার্থী শ্রাবন্তী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার উত্তম কুমার মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।