ঢাকাTuesday , 14 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গদাইপুর জেএ হাইস্কুলে এডহক কমিটি গঠন


September 14, 2021 9:43 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গদাইপুর জেহের আলী হাই-স্কুলে এডহক কমিটি গঠন করা হয়েছে। এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী অত্র হাই-স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হেমনাথ মন্ডল। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন জানান,খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম ২০০৪ সাল থেকে ৮বার সভাপতিত্ব করায় বিধি অনুযায়ী তিনি আর সভাপতি হতে পারবেন না।

এমতাবস্থায় ইউপি চেয়ারম্যান ও সাতক্ষীরা-৩ আসেনর মাননীয় এমপি মহোদয় ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি’র সুপারিশে যশোর শিক্ষা বোর্ড থেকে হেমনাথ মন্ডলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। তিনি আরও জানান, যশোর শিক্ষা বোর্ডের বিঅ ৬/৪৯৭০/৩৭.১০.১১.৪০.৪১.৫০১.০১.৬.২০.৪৮৮৩ নং স্বারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডঃ বিশ্বাস শাহিন আহম্মেদ স্বাক্ষরিত ৯ সেপ্টেম্বর তারিখে আগামী ৬মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটিতে তুয়ারডাঙ্গা গ্রামের মৃত দ্বীপ চন্দ্র মন্ডলের পুত্র প্রাক্তন প্রধান শিক্ষক হেমনাথ মন্ডলকে সভাপতি নির্বাচিত হওয়ার পত্র পেয়েছি। এডহক কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান শিক্ষক কল্যাণ কুমার গাইন সদস্য সচিব,সহকারী শিক্ষক শেফালী বালা মন্ডল শিক্ষক প্রতিনিধি,মোঃ গাউসুল হক অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

নব গঠিত এডহক কমিটির সভাপতি হেমনাথ মন্ডল জানান, আমি অত্র হাই-স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। প্রতিষ্ঠানটি আমার প্রাণ। একজন শিক্ষক হিসেবে স্কুলে লেখাপড়ার পরিবেশ,স্কুল উন্নয়নে,ঝরে পড়া ও বাল্য বিবাহ রোধে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব। তিনি স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবকসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।