ঢাকাMonday , 13 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেল


September 13, 2021 11:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শেখ মিলন হোসেন (২১) নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই মাদকসেবী উপজেলার কুশুলিয়া ইউনিয়নের পিরোজপুর এলাকার শেখ নুরুজ্জামানের ছেলে। সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ সেপ্টম্বর)) দুপুর ১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার পিরোজপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
ওই সময়ে ১৫ পুরিয়া গাঁজাসহ মিলনকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকসেবী মিলনকে ৬ মাসের বিনা শ্রম কারাদন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসেবী মিলন ঘটনাস্থলে সাক্ষীদের সম্মুখে দোষ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। ঘটনার পারিপার্শ্বিক গুরুত্ব বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের কারাদÐ প্রদান করে আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।