ঢাকাSunday , 12 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্বাস্থ্যবিধি মেনে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ


September 12, 2021 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সারা দেশের ন্যায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে আবারো খুলে দেয়া হলো সাতক্ষীরার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর ফলে সকাল থেকে আবারো জেলার সাত উপজেলার সকল স্কুল-কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। জেলার প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি শিক্ষার্থীদের শরীরের তাপমাত্র পরিমাপ করে সকলকে হ্যান্ড স্যানিটাইজ ও মাক্স পরিধান করিয়ে শ্রেণী কক্ষে প্রবেশ করানো হয়। শ্রেনী কক্ষে তাদের বসানো হয় সামাজিক দুরুত্ব বজায় রেখে।

সকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। জেলায় ৩০৭টি স্কুল, ২১৪টি মাদ্রাসা, ৫৮টি কলেজ, ১১টি স্কুল এন্ড কলেজ ও ১হাজার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লঅহ আল মামুন জানান, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে এ বছরের এবং আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন করে হবে। সংক্রমণ কম থাকলে পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনা অনুযায়ী তা পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে তিনি আরো জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।