দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা বাজারে আরও প¬্যান্টসহ ওভারহেড ট্যাংকি ও পানির পাইপ লাইন নির্মাণ উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১টার এ কাজের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুজিবর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, ইউজিডিপির এ্যাকাউন্টস এন্ড অডিট সাপোর্ট অফিসার জনাব মোজাফফর হোসেন, জাইকা প্রতিনিধি তালিম হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সাইদুল ইসলাম, নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হোসেন সহ এলাকার গন মান্য ব্যক্তি বর্গ।
উল্লেখ্য যে, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের অনেক এলকায় খাওয়ার পানির সংকট দীর্ঘদিনের। এই এলাকার মানুষ খাওয়ার পানি সংগ্রহ করেন কয়েক কিলোমিটার দুর থেকে। তাই এসব মানুষের কথা চিন্তুা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এসব এলাকার পানির সমস্যা সমাধাণ হবে।
