ঢাকাSaturday , 11 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় স্কুল ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক


September 11, 2021 10:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আল আমিন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক আল-অমিন শ্যামনগর উপজেলার গবুরা ইউনিয়নের আব্দুল ওয়াব আলীর ছেলে। সে বর্তমানে সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার আবু রায়হানের মেয়ে মোছাঃ মুসফিরাত রায়হানকে (১৪) প্রায়ই উত্ত্যক্ত করতো বখাটে যুবক আল-আমিন। অভিযোগ পেয়ে  শনিবার দুপুরে তাকে আটক করা হয়। মুসফিরাত রায়হান সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।