ঢাকাFriday , 10 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত


September 10, 2021 9:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ,সাতক্ষীরা জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ সেপ্টেম্বর শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলা কমিটির সভাপতি বিশ^জিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বৈশি^ক অতিমারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালনসহ শোক প্রস্তাব গৃহীত হয়।

পরবর্তীতে বিগত সভার সিদ্ধান্ত সমূহ পঠন ও অনুমোদনের পর দক্ষিণ এশিয়া বিশেষ করে আফগানিস্থানে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থান, ক্ষমতা দখল এবং এর প্রভাবমুক্ত থাকার লক্ষে সংগঠনের করণীয়, শারদীয় দুর্গোৎসব ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এবং সংগঠন বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা প্রেসিডিয়াম সদস্য বিশ^নাথ ঘোষ, সিদ্ধেশ্বর চক্রবর্তী,সুধাংশু শেখ সরকার, এ্যাড. সোমনাথ ব্যনার্জী, পৌল সাহা, গৌর দত্ত, যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, জয়দেব বিশ^াস, সাংগঠনিক সম্পাদক অসীম দাস সোনা, সুবোধ চক্রবর্ত্তী, গোবিন্দ মন্ডল, চন্দ্রকান্ত মল্লিক,স্মরজিৎ ঘোষ, অসিত সেন, সন্তোষ পাল, বিকাশ চন্দ্র দাস, কার্ত্তিক মিত্র, গোপাল চন্দ্র ঘোষাল, সমীর গাইন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।