আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরের শ্রীকলস মসজিদের উন্নয়নে সাতক্ষীরা জেলা পরিষদের লক্ষ টাকা বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) জুম্মা নামাজের সময় এ বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়। আশাশুনির শ্রীকলস বায়তূল নুর জামে মসজিদ উন্নয়নের জন্য সাতক্ষীরা জেলা পরিষদ হতে এক লক্ষ টাকা বরাদ্দের প্রশাসনিক অনুমোদন পত্র দেওয়া হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের নির্দেশে জেলা পরিষদের সদস্য, আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মহিতুর রহমান অনুমোদন পত্র হস্তান্তর করেন।
প্রকল্প বাস্তবায়নের জন্য কমিউনিটি পারটিসিপেশন প্রজেক্ট কমিটি (সিপিপিসি) গঠন ও কার্যবিবরনী প্রেরন করতে হবে। এরপর দ্রæততর সময়ে অর্থ পাওয়া যাবে। প্রকল্পের এক লক্ষ টাকার চিঠি মসজিদ কমিটির সভাপতি কওসার সরদার ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এসময় সাবেক সেনা সদস্য মেম্বার প্রাথী রাকিব, সাবেক সেনাবাহিনী সদস্য আওয়ামী লীগ নেতা আবু মুসা, মসজিদের ইমাম মেহেদী, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
