ঢাকাFriday , 10 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সবজি চাষে প্রতিবন্ধীদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ


September 10, 2021 10:04 pm
Link Copied!

দ্বেহাটা প্রতিনিধি: দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের সবজি চাষের উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ড্স এর সহযোগীতায় হাদিপুর সেন্টারে বৃহস্পতিবারে শুরু হয়ে শুক্রবারে শেষ হয় প্রশিক্ষণটি। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করে দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুজ্জামান ও কালিগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র এডিএম (ফিন্যান্স) তরুন সরদার, পিটিএ প্রতাব কুমার পাল ও রুহুল আমিন, এসএনটি সুজতা মন্ডল। উক্ত প্রশিক্ষণে কালিগঞ্জ ও শ্যামনগরের ১৫জন প্রতিবন্ধী অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।