ঢাকাThursday , 9 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভা


September 9, 2021 10:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন, পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি একের পর প্রকল্প পরিদর্শন, উদ্বোধন ও মতবিনিময় সভা করেন। সকাল ১০.৩০ টার দিকে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এরপর মরিচ্চাপ নদীর উপর নতুন ব্রিজ নির্মাণের ফলে মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক দ্বিখন্ডিত না করে ব্রীজের সাথে আন্ডারপাস ব্যবস্থা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে স্থান পরিদর্শন করেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন উদ্বোধন, উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও উপজেলা মডেল মসজিদের কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন, আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সার্জিক্যাল মাস্ক, অক্সিজেন সিলিন্ডার বিতরণ এবং অফিসার্স ক্লাব, গোডাউন ও নির্মাণাধীন অডিটোরিয়ামের কাজ পরিদর্শন করেন। আশাশুনি সদরের কার্যক্রম শেষে তিনি বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা মুক্তিযোদ্ধা অফিসে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন। এরপর ফকরাবাদ ৩৩/১১ কেভি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

বিকেলে বড়দল আফতাফ উদ্দীন কলেজিয়েট স্কুলে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় সভায় এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ডা. মোখলেছুর রহমান, জেলা এলজিইডি অফিস, গণ পূর্ত বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলকন্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।