ঢাকাMonday , 6 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পুলিশের উদ্ধারকৃত ৩৭ টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর


September 6, 2021 9:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন সময় হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত এক মাসে উদ্ধার হওয়া এ সব মোবাইল ফোন সোমবার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যলয়ে স্ব স্ব মালিকদের হাতে তুলে দেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপর (হেড কোয়ার্টার) ইকবাল হোসেন প্রমুখ। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় বলেন, পুলিশের অক্লান্ত পরিশ্রমে দেশের বিভিন্ন জেলা থেকে অত্যান্ত দক্ষতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত আগস্ট মাসে এই ৩৭ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় তিনি মোবাইল ফোন উদ্ধারের জন্য কারো কাছে কোন টাকা পয়সা না দেয়ার জন্য সবাইকে বলেন। উপস্থিত মোবাইল ফোন মালিকরা এ সময় পুলিশ সুপারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।