ঢাকাSaturday , 4 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত


September 4, 2021 10:11 pm
Link Copied!

সাতক্ষীরা শহরের কামাল নগর লেকভিউতে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান হয়েছে। গত কাল শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের অদুরে লেক ভিউ সেন্টারের হলরুমে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক বর্তমান কথার জেলা প্রতিনিধি ও সংগঠনের সাধারণ সম্পাদক জি এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্ঠুানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম উক্ত সংগঠরনর সকল সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল কালাম বাবলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রতœা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা মোঃ শরিফুল ইসলাম বাবু। অভিষেক অনুষ্ঠানে বক্তারা সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন স্ব স্ব পেশাদারিত্বের মাধ্যমে সমাজ এবং দেশের কল্যাণে আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করবেন। প্রধান অতিথির বক্তব্যে বলেন সাংবাদিকতা এমনই একটি পেশা যে পেশাটিকে অনৈতিক ও ভিন্নখাতে প্রবাহিত করার কোন সুযোগ থাকে না।

সাংবাদিকতা পেশাটি এমনই একটি পেশা যেটি জনহিতকর, কল্যাণমূলক দেশ, জাতি ও মানব কল্যাণে ব্যবহৃত হয়ে থাকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী নাসীর উদ্দীন, মনিরুজ্জামান তুহিন, এস এম রনি, আশরাফুজ্জামান মুকুল, আবু বক্কার, হাসান গফুর, ইদ্রিস আলী, ইলিয়াস হোসেন, আলী মুক্তাদা হৃদয়, রাকিবুল ইসলাম, শরিফুল ইসলাম জুয়েল, জি এম ওমর ফারুক, জি এম শফিউল্লাহ, মাসুদুজ্জামান সুমন, মোশাররফ হোসেন, আহসানুর রহমান রাজিব, তরিকুল ইসলাম, জাকির হোসেন মিঠু, হাসান আলী বাচ্চু, আব্দুল মতিন, আব্দুল হাকিম, ফকরুল ইসলাম রিপন, ইয়াছিন মোড়ল, মাহবুবুর রহমান ও বাবলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ রবিউল ইসলাম রবি অনুষ্ঠানের কার্যক্রম শেষে দুপুর ২.৩০টায় মধ্যাহ্নভোজ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী মোঃ আশরাফুজ্জামান মুকুল, আবুল কালাম ও মনিরুজ্জামান তুহিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মনিরুজ্জামান তুহিন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।