ঢাকাSaturday , 4 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারতীয় সহকারী হাই কমিশনারের আশাশুনি সফর


September 4, 2021 10:18 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না আশাশুনি সফর করেছেন। গতকাল (শনিবার) বেলা ১১ টায় তিনি আশাশুনি সফরে আসেন। আশাশুনি পৌছে তিনি প্রথমে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের বাস ভবনে যান। সেখানে তিনি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, বাংলাদেশ ও ভারত একই মায়ের দু’টি সন্তান। আপদে বিপদে সর্বাস্থায় আমরা একই সাথে থাকবো। দু’দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমরা এক সাথে কাজ করতে চাই।

পরে তিনি উপজেলার খোলপেটুয়া ও মরিচ্চাপ নদীতে নৌকা ভ্রমণ করেন। এবং বলাবাড়িয়া এলাকায় উপজেলা চেয়ারম্যানের চিংড়ি খামার পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা চেয়ারম্যানের সহধর্মিণী মিসেস রুচি সালমা, সহকারী হাই কমিশনারের সহধর্মিণী নন্দিতা কুমার রায়না, তাদের সফরসঙ্গী হোসেন মোহাম্মদ শফিউল্লাহ, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবির, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ তার সাথে ছিলেন।
সহকারী হাই কমিশনার বিকালে চাপড়া রিভার ভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন।
রাতে তিনি উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অবস্থান করবেন এবং রবিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করবেন বলে জানাগেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।