ঢাকাThursday , 2 September 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যায় প্রতিবন্ধী শিশু ও তার মা-বাবাকে মারপিটের প্রতিকারের দাবিতে মানববন্ধন


September 2, 2021 10:26 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যায় ইউপি চেয়ারম্যানের হাতে প্রতিবন্ধী শিশু ও তার মা-বাবাকে মারপিট ও মুখখিস্তীর প্রতিকারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বিকালে কুল্যা ইউনিয়নের কাদাকাটি হাজীরহাটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ইউনিয়নের আরার গ্রামের আল মামুন ও স্ত্রী ফারজানা খাতুন ২৩ আগস্ট তাদের প্রতিবন্ধী ও রোগাক্রান্ত শিশুকে নিয়ে সাহায্যের জন্য ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে গিয়েছিলেন। “বাচ্চা নিয়ে না খেয়ে আছি, আমাদের কিছু ব্যবস্থা করেন।” এমন কথা বলার সাথে সাথে চেয়ারম্যান চৌকিদার দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দিতে হুংকার দেন। এরপর নিজেই চেয়ার থেকে উঠে গিয়ে বাচ্চা কোলে পিতা মামুনকে ও বাচ্চাকে মারপিট করেন। স্ত্রী ফারজানা বাচ্চাকে ঠেকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর “কোথাও যেয়ে কিছু করার থাকলে করে নিস” বলে দুরদুর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। চেয়ারম্যানের অতর্কিত আক্রমণ, মুখ খিস্তি করে গালিগালাজের ঘটনা দেখে উপস্থিত লোকজন হতবাক হয়ে যায়।

প্রতিবন্ধী শিশু ও পিতা-মাতার ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ ব্যাপারে ওসি, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিকার প্রার্থনা করে আবেদন করেন লাঞ্চিতা ফারজানা বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনো কোন প্রতিকার বা কোন কার্যক্রম না দেখে হতাশ হয়ে পড়েছেন জন্ম থেকে প্রতিবন্ধী আড়াই বছর বয়সী পুত্র আশরাফুল আলম ফাইমকে নিয়ে পরিবারটি।

অসহায় পরিবার ও এলাকার ক্ষুব্ধ সাধারণ মানুষ নিন্দনীয় ঘটনার সাথে জদিত চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যকরন পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। মানববন্ধনে অংশ নেওয়া নির্যাতিতা ফারজানা, তার স্বামী আল মামুন, এলাকার আঃ কুদ্দুছ, আফাজদ্দিন মালী, ইউনুছ মালী, রোকনুদ্দীন উজ্জলসহ প্রতিবাদী জনতা প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।