ঢাকাTuesday , 31 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে অপহরণকারী আটক, ভিকটিম উদ্ধার


August 31, 2021 10:25 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৬দিন পর ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়েেেছ। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সাভার এলাকা থেকে তাদেরকে আটক ও উদ্ধার করা হয়।

আশাশুনির কামালকাটি হাই স্কুলের ১০ম শ্রেণির এক ছাত্রীকে একই গ্রামের মোমিন গাজীর পুত্র আরিফুল উত্যাক্ত করে আসছিল। অভিভাবকরা জানতে পেরে গণ্যমান্য ব্যক্তির মাধমে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু নিবৃত করা সম্ভব হয়নি। গত ২৫ আগস্ট সকাল ৯ টার দিকে মেয়েটি এ্যাসাইনমেন্ট জমা দিতে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সন্দেহ হলে তারা মেয়ের মোবাইলে ও পরে ছেলের মোবাইলে রিং করলেও বন্ধ পাওয়া যায়। বাধ্য হয়ে মেয়ের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধারে মাঠে নামেন এবং ৩০ আগস্ট সাতক্ষীরা পুলিশ সুপার ও এএসপি সার্কেলের পরামর্শক্রমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার গোলাম কবিরের নেতৃত্বে এসআই অভিক কুমার বড়াল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আরিফুলকে আটক করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমকে তাদের পিতার কাছে হস্তান্তর করা হয়েছে এবং অপহরণকারীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।