দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ইআগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় সখিপুর ইউনিয়নর পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান কবিরের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়াহিদুল ইসলাম খান সজীব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাডঃ সাঈদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ শাহিনুজ্জামান পাইলট। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন, জেলা শাখার অন্যতম নেতা রফিকুল ইসলাম, নেয়াজ মাহমুদ বিমান, দেবহাটা উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সহ সকল ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ৭৫’র ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
