কলারোয়া প্রতিনিধি: রবিবার কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫গ্রাম গাজাসহ দুই নারী ব্যাবসায়িকে আটক করেছে। তারা হলেন-কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গামের হযরত আলীর মেয়ে মালেকা বেগম (৪০) ও একই গ্রামের আঃ আলিমের স্ত্রী নাজমা বেগম (৪৮)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পৌর সদরের তুলসীডাঙ্গা টাওয়ারের মোড়ের সামনে রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে কলারোয়া থানা পুলিশের একটি টিম।
এসময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম গাজা উদ্ধার করা হয়। কলারোয়া থানার এস,আই সাইফুর রহমান, এ,এস,আই নুরুজ্জামান নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর -আটক দুই নারীর বিরুদ্ধে মাদক মামলা হয়েছে বলে তিনি জানান ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
