ঢাকাSaturday , 28 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


August 28, 2021 10:23 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য সপ্তাহ ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

সপ্তাহ ব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে উপজেলা ব্যাপী ব্যাপক পরিসরে মাইকিং, সাংবাদিকদের সাথে মতবিনিময়, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য প্রামাণ্য চিত্র প্রদর্শনী, মৎস্য অবমুক্ত করণ, মৎস্য চাষি ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, মাটি ও পানির পরীক্ষা, সফল মৎস্য চাষিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ।
মতো মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার তরিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ অফিসার আমিনুর রহমান সহ উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।