ঢাকাSaturday , 28 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রতিবন্ধী শিশু শনাক্তকরণ ক্যাম্পেইন


August 28, 2021 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে প্রতিবন্ধী শিশু সনাক্তকরণ (মানসিক) এর উপর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের হলরুমে বে-সরকারি সংস্থা ডিআরআরএ’র আয়োজনে ও লিলিয়ানা ফন্ডস্ এর সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার। ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট নওরীন সোহানী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫জন প্রতিবন্ধী (মানসিক) শিশু সনাক্ত ও চিকিৎসা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিআরআরএ’র এপিটি প্রতাব কুমার পাল, রুহুল আমিন, ভলেন্টিয়ার আবু হেলাল। প্রসঙ্গত: ডিআরআরএ প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক-মানসিক ভাবে বেড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।