ঢাকাFriday , 27 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁকালে পরিবহনের ধাক্কায় একজনের মৃত্যু

admin
August 27, 2021 10:05 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : শহরের বাঁকাল এলাকায় দ্রæতগামী পরিবহনের ধাক্কায় জাহানুর রহমান সাগর (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে বাঁকাল কোল্ড স্টোরেজ মোরে এ ঘটনা ঘটে। নিহত নাম জাহানুর রহমান সাগর সাতক্ষীরা শহরতলীর রইচপুরের ইনসাফ আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা শহর থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাঁকাল ক্লোড স্টোরেজ এর সামনে শ্যামনগর থেকে থেকে ঢাকাগামী একটি পরিবহন তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জখম হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের স্বজনরা জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাটকেলঘাটা নামক স্থানে তার মৃত্যু হয়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।