ঢাকাWednesday , 25 August 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার শুরু


August 25, 2021 10:05 pm
Link Copied!

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের মারাত্বক ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাঁধ অবশেষে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে সার্ভের কাজ চলছে। বুধবার (২৪ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জাইকা সংস্থার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে খাজরা বাজার সংলগ্ন পশ্চিম খাজরা হরি মন্দির থেকে নব কুমার মজুমদারের লবণের আড়ৎ পর্যন্ত ৩শ মিটার মারাত্বক ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাঁধ সংস্কারের লক্ষে প্রাথমিক মাপ-জরিপ ও সার্ভে কাজ চলছে। জাইকা সংস্থার একদল টিম এ সার্ভের কাজ পরিচালনা করতে দেখা যায়। ৩শ মিটার এ মারাত্বক ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার হলে পাশ^বর্তী খাজরা বিলে প্রায় ৩হাজার বিঘা মৎস্য ঘের,বসতবাড়ি,ধান্য ফসলসহ আশাপাশের হাজার হাজার বিঘা ধান ও মাছের ঘের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। বাঁধ সংলগ্ন রাজবংশীপাড়ায় বসবাসরত স্থানীয় বাসিন্দাদের মুখে হাসি ফুটে ওঠবে।

এসময় পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান,বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল,ইউপি সদস্য তহমিনা বেগম,আনারুল ইসলাম,স্থানীয় বাসিন্দা শংকর মন্ডল উপস্থিত ছিলেন।
বাঁধ সংস্কার প্রসঙ্গে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জানান,পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডার কপোতাক্ষ নদে পানি বৃদ্ধি হওয়ার ফলে বেশ কয়েক এক বার ওভার ফ্লু হয়েছিল। মূল বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীনের পথে। বিষয়টি নিয়ে আশাশুনি পানি উন্নয়ন বোর্ড ও সাতক্ষীরা-৩ আসনের মাননীয় এমপি মহোদয় ডাঃ আ.ফ.ম রুহুল হক স্যারের কাছে প্রস্তাব পেশ করি। অবশেষে বাঁধটি সংস্কারের লক্ষে বাজেট পাশ হল। ইউনিয়নের আরো কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁধ আছে সেগুলোও সংস্কার করা হবে।

আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের এসও রাব্বি হাসান জানান,জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডে বাস্তবায়নে হরি মন্দির থেকে ৩শ মিটার বাঁধ মাটি দ্বারা ভরাট করে জিও কাপড় বিছিয়ে পরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার কাজ করা হবে। আশা করি সার্ভে করার ১মাসের মধ্যে কাজ শুরু করতে পারব।
স্থানীয় বাসিন্দাদের দাবি বাঁধ সংস্কার পূর্বক টেকশই ভেড়িবাধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।